
নিউজ ডেস্কঃ সর্বশক্তি দিয়ে একুশের রাতের র্যাব নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সব প্রস্তুতি সম্পর্কে এখন বলা সম্ভব নয়। তবে সর্বশক্তি দিয়ে একুশের রাতের নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব।আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বেনজীর আহমেদ বলেন, সার্বিকভাবে রাষ্ট্রিয় প্রয়োজনে যেকোনও দায়িত্ব পালন করলেও জঙ্গি দমনের লক্ষ্য থেকে র্যাব বিচ্যুত হবে না।শহীদ মিনার কেন্দ্রীক ও রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় র্যাব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারকে ৫টি সেক্টরে ভাগ করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।মোটরসাইকেল ও গাড়ির পাশাপাশি সাদা পোশাকাধারী সদস্যরাও এই এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।ভাষা দিবসকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, স্পেসিফিক কোনও থ্রেট নেই।তবে সবসময় আমরা বিষয়টা মাথায় রাখি।রাষ্ট্রিয় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সবসময় তথ্য সংগ্রহ করা হয়।