News71.com
 Bangladesh
 20 Feb 18, 07:29 AM
 129           
 0
 20 Feb 18, 07:29 AM

ঢাকার রাস্তায় সিসি ক্যামেরাযুক্ত প্রাইভেট কারে টহল দেবে পুলিশ।

ঢাকার রাস্তায় সিসি ক্যামেরাযুক্ত প্রাইভেট কারে টহল দেবে পুলিশ।

নিউজ ডেস্কঃ জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার রাস্তায় চলবে পুলিশের সার্ভিলেন্স টহল কার।এই টহল কার রাজধানীর বারিধারা ও কূটনৈতিক এলাকায় পেট্রোলিং করবে।পুলিশের মোবিলিটি ও সক্ষমতা বৃদ্ধি করতে সাইথইস্ট ব্যাংক ডিএমপির গুলশান বিভাগকে দুইটি অত্যাধুনিক নতুন প্রাইভেটকার প্রদান করেছে।আগামীকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে গাড়ি দুটি হস্তান্তর করেন ব্যাংকের অতিরিক্ত এমডি মোহাম্মদ গোফরান।নতুন এ গাড়ি দুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।যা দিয়ে সার্বক্ষণিক ৩৬০ ডিগ্রিতে চারপাশ পর্যবেক্ষণ করা যাবে। ভবিষ্যতে সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকে এই গাড়ির সিসি ক্যামেরা চালানো হবে।


ডিএমপি কমিশনার বলেন, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করে নাগরিকদের মনের সকল সংশয় ও ভয়ভীতি দূর করা আমাদের লক্ষ্য। সাইথইস্ট ব্যাংক এই দুটি গাড়ি দিয়ে পুলিশের মোবিলিটি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে।পুলিশের সক্ষমতা বৃদ্ধি না পেলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রের বিনিয়োগ। ডিএমপিকে সহায়তা করায় সাইথইস্ট ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান তিনি।সাইথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি বলেন, সাইথইস্ট ব্যাংক পরিবার সবসময় সমাজের মানুষের জন্য কাজ করে। আজ ডিএমপিকে দুইটি গাড়ি উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় আমরা আপনাদের পাশে থেকেছি। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন