News71.com
 Bangladesh
 20 Feb 18, 08:12 AM
 121           
 0
 20 Feb 18, 08:12 AM

ফোর-জি চালুর পর সমস্যায় বাংলাদেশের আইফোন ব্যবহারকারিরা

ফোর-জি চালুর পর সমস্যায় বাংলাদেশের আইফোন ব্যবহারকারিরা

নিউজ ডেস্কঃ দেশে ফোর-জি সেবা চালু হলেও আধুনিক সেই প্রযুক্তির সেবা পেতে সমস্যায় পড়েছেন আইফোন ব্যবহারকারীরা।ফোর-জি সেবা তো পাওয়াই যাচ্ছে না, বরং ভয়েস কলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়েছে।এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আইফোন গ্রাহক ঠিকভাবে কথা শুনতে পারছেন না।চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা ফোর-জি সেবা চালু হয়েছে গতকাল সোমবার গ্রামীণফোন, বাংলালিংক ও রবি বর্তমানে এই সেবা চালু করেছে। কিন্তু কাভারেজ এলাকায় মোবাইল হ্যান্ডসেটের কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা।কারণ, সব হ্যান্ডসেটে ফোর-জি সেবা চালু করা যায় না।


আর দেশের আইফোনের গ্রাহকরা ফোর-জি সেবায় উপযুক্ত হলেও সফটওয়্যার আপডেট জনিত কারণে সেবা পাচ্ছেন না। কবে নাগাদ এটি সমাধান হবে তা নিয়েও স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।আইফোন ব্যবহারকারী একাধিক গ্রাহক বলেছেন, মোবাইল ফোনে ইন্টারনেটের উচ্চগতি বা ফোর-জি সেবা চালু হলেও সেই সুযোগ তারা এখনও পাচ্ছেন না।গতকাল সোমবার থেকে ফোর-জি সেবা চালুর পর ইন্টারনেট ও ভয়েস কলের নেটওয়ার্ক জনিত সমস্যা দেখা দিয়েছে। ইন্টারনেটের ধীরগতি ছাড়াও কথা কেটে যাচ্ছে।এসব সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা নিয়েও কোনো তথ্য পাচ্ছেন না আইফোন ব্যবহারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন