News71.com
 Bangladesh
 20 Feb 18, 08:13 AM
 136           
 0
 20 Feb 18, 08:13 AM

২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি।

২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি।

নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি।আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার তাদের হাতে তুলে দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে আঠার ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।


স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার ১২ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।এদের মধ্যে রয়েছেন- মরহুম কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ (বীর উত্তম), মরহুম এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী।
এছাড়া শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও আমজাদুল হক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছেন।

চিকিৎসাবিদ্যা-
অধ্যাপক ডা. এ কে এম ডি আহসান আলী এবার চিকিৎসাবিদ্যা’য় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

সমাজসেবা-
এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক এ কে আজাদ খান।

সাহিত্য-
কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার জিতেছেন।


খাদ্য নিরাপত্তা-
খাদ্য নিরাপত্তায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. মো. আব্দুল মজিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন