News71.com
 Bangladesh
 20 Feb 18, 09:29 AM
 137           
 0
 20 Feb 18, 09:29 AM

এতিমদের টাকা আত্মসাৎকারীদের কেউ প্রশ্রয় দেবে না।। পররাষ্ট্রমন্ত্রী  

এতিমদের টাকা আত্মসাৎকারীদের কেউ প্রশ্রয় দেবে না।। পররাষ্ট্রমন্ত্রী   

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন,এতিমের টাকা মেরে দেওয়ার জন্য খালেদা জিয়া জেলে আছেন। এটার বিচার করেছে আদালত। কিন্তু বিএনপি সরকারের প্রতি দায় চাপাচ্ছে। এ মামলাও আওয়ামীলীগ সরকার করেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করেছে। দেশকে সুরক্ষা রাখতে চাইলে এতিমদের টাকা আত্মসাৎকারীদের কেউ প্রশ্রয় দেবে না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের শেখপুরা ইউপির গর্ভেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণকাজ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন,বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা এলে বিএনপি’র নেতাকর্মীরা হুমড়ি খেয়ে তাদের সঙ্গে দেখা করেন। কিন্তু সেখানেও কোনও সাড়া পাচ্ছেন না তারা। খালেদা জিয়া আদালতের রায়ের মাধ্যমে, বিচারের মাধ্যমে জেলে গিয়েছেন। আপিলের সুযোগ আছে,তারা আপিল করবেন। কিন্তু তারা সরকারের প্রতি দায় চাপাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন