News71.com
 Bangladesh
 20 Feb 18, 10:27 AM
 127           
 0
 20 Feb 18, 10:27 AM

ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতিতে সচিব হলেন জনপ্রশাসনের ৩ কর্মকর্তা।

ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতিতে সচিব হলেন জনপ্রশাসনের ৩ কর্মকর্তা।

নিউজ ডেস্কঃ ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত জনপ্রশাসনের তিন জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান।পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের আগের দফতরেই পদায়ন করা হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।আজ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অন্য আদেশে কিশোরগঞ্জের ডিসি মো. আজিমউদ্দিন বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন