
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে। বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় শহীদদের আত্মবলিদান সার্থক হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৮ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন,বিশ্বের প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষীর মানুষের ভাষাকে জাতিসঙ্ঘ দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা প্রদান করবে এটাই আজ আমাদের প্রত্যাশা,এটাই আজ বাঙালি জাতির পক্ষ থেকে আমাদের দাবি। এ সময় তিনি আরো বলেন,শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত,পরাভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই,আজকের দিনে এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। এ সময় আরো উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।