News71.com
 Bangladesh
 21 Feb 18, 12:10 PM
 200           
 0
 21 Feb 18, 12:10 PM

ছয় দিনের সফরে আজ সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি।।

ছয় দিনের সফরে আজ সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি।।

নিউজ ডেস্কঃ ছয় দিনের সফরে আজ বুধবার সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি সেখানে চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করবেন। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন,আজ রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন