News71.com
 Bangladesh
 21 Feb 18, 04:34 AM
 153           
 0
 21 Feb 18, 04:34 AM

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সংসদের স্পিকার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সংসদের স্পিকার

নিউজ ডেস্কঃ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে এ শ্রদ্ধা জানান তিনি। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করেন। এ সময় স্পিকার শুদ্ধ বাংলার চর্চা,বাংলা ভাষার ব্যবহার ও প্রসারে সচেষ্ট থেকে রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার অহংকারকে ধারন করে সকলকে এগিয়ে যেতে আহ্বান জানান। এর আগে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন