News71.com
 Bangladesh
 21 Feb 18, 09:14 AM
 96           
 0
 21 Feb 18, 09:14 AM

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।কারণ জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।আজ বুধবার দুপুরে ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে মহান একুশে ফেরুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবেসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তারা সেই স্বপ্ন ভুলে যান।আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান সরকারের অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। কিন্তুু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ যদি ৯৬ সালে ক্ষমতায় না আসতো তাহলে আমরা স্বাধীনতার চেতনার মূল্যবোধ পুনঃস্থাপন করতে পারতাম না।২০০৯ সালে ক্ষমতায় আসার পরে দেশে মানবতাবিরোধী,বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন