News71.com
 Bangladesh
 22 Feb 18, 12:38 PM
 91           
 0
 22 Feb 18, 12:38 PM

তারাগঞ্জে পিকআপ ও বাসের সংঘর্ষ, নিহত ৩ আহত ৭।।

তারাগঞ্জে পিকআপ ও বাসের সংঘর্ষ, নিহত ৩ আহত ৭।।


নিউজ ডেস্কঃ তারাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালি পোদ্দার পাড়া পাকার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহতরা হলেন- অলি আহম্মেদ ফিজার (১২),রত্না (৩৫) এবং শাহাবুদ্দিন (৫০)। পুলিশ জানিয়েছে,রংপুর থেকে সৈয়দপুর গামী পিকআপ ভ্যান মহাসড়কের পাকার পুল এলাকায় আসলে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের ১০জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার তিনজন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন