
নিউজ ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ১১.১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।