News71.com
 Bangladesh
 22 Feb 18, 11:12 AM
 203           
 0
 22 Feb 18, 11:12 AM

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নিউজ ডেস্কঃ চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ১টি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিষয়টি জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা যায়, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন