News71.com
 Bangladesh
 22 Feb 18, 12:46 PM
 121           
 0
 22 Feb 18, 12:46 PM

বেগম খালেদা জিয়ার আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট

বেগম খালেদা জিয়ার আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতের নথিপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন।আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করে এ আদেশ দেন।এদিন, খালেদা জিয়ার আপিল আবেদন পড়েন শোনান তার আইনজীবী এজে মোহাম্মদ আলী।এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে রাষ্ট্রপক্ষ ও ৯টা ৩১ মিনিটে দুদককে এ অনুলিপি সরবরাহ করা হয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আপিলের অনুলিপি পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন