News71.com
 Bangladesh
 22 Feb 18, 07:07 AM
 149           
 0
 22 Feb 18, 07:07 AM

রাজশাহীতে ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজশাহীতে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং রাজশাহী মহানগর পুলিশের নতুন ৮টি থানাসহ ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার বিকেলে জেলার মাদ্রাসা ময়দান থেকে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।পরে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করেছেন সেগুলো হচ্ছে- তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন র্শীষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ,শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৫-তলা একাডেমিক ভবন নির্মাণ দামকুড়া হাট কলেজ, পবা, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ আড়ানী ডিগ্রি কলেজ, বাঘা, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ। আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ,বাগমারা কলেজ, বাগমারা, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ,বিড়ালদহ কলেজ, পুঠিয়া, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ, রাজশাহীতে পুলিশের চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা, বেলপুকুর থানা এবং রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম নির্মাণ, রাজশাহী (নর্থ) ১টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ। রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ। ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী এর নির্মাণ। গোদাগাড়ী উপজেলাধীন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ এবং রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের নির্মাণ কাজ।


প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেগুলো হলো- রাজস্ব খাতের আওতায় সরকারী প্রতিষ্ঠান সমূহে মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারী মহিলা কলেজ এর ৬-তলা ভিতবিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ (২৫০ শয্যা বিশিষ্ট),বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রাজশাহী জোন শীর্ষক প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি, ২১০/১৩.৩৩ এমভিএ, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী।মেহেরচণ্ডী ৩৩/১১ কেভি, ২১০/১৩.৩৩ এমভিএ, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, মেহেরচণ্ডী, রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী, স্থাপন শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজ।জেলার চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর হতে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মি. চেইনেজে বড়াল নদীর ওপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ।রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ, জেলার দুর্গাপুর উপজেলাধীন মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ এবং বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন