News71.com
 Bangladesh
 23 Feb 18, 01:01 AM
 320           
 0
 23 Feb 18, 01:01 AM

শরীয়তপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩।

শরীয়তপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩।

 

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের ভেদরগঞ্জে মালবাহী ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।


ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান,খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এসময় ট্রাকে থাকা ১০ জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।আহতদের মধ্যে চারজনকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন