News71.com
 Bangladesh
 23 Feb 18, 05:17 AM
 144           
 0
 23 Feb 18, 05:17 AM

বাংলাদেশের পোশাক শিল্পে বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর।। অর্থমন্ত্রী

বাংলাদেশের পোশাক শিল্পে বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,দেশের তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত প্রায় বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর।এর মধ্যে চাহিদার মাত্র ৩ শতাংশ কটন দেশীয়ভাবে উৎপাদন করছি,বাকি ৯৭ শতাংশ আমদানি করতে হচ্ছে।তবে আমরা এ অবস্থা থেকে বের হতে চাইছি। কটনের বিকল্প হিসেবে পাট থেকে তৈরি ভিসকস উৎপাদনের দিকে আমরা এগোচ্ছি।এ বিষয়ে আমরা কাজ করছি।আজ শুক্রবার রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী ‘গ্লোবাল কটন সামিট-২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, তুলা উৎপাদনের জন্য যথেষ্ট জমি আমাদের দেশে নেই। সে জন্য দেশীয়ভাবে কটনের চাহিদা মেটানো সম্ভব নয়।চিনি ও তামাকজাত পণ্য উৎপাদন বন্ধ করে এসব জমিতে তুলা চাষ করা উচিৎ।কেননা দেশীয়ভাবে চিনি উৎপাদন লাভজনক নয়।তামাক কোনো ভালো ফসল নয়। তাই এসব চাষ বন্ধ করে তুলা চাষ করা উচিৎ।তাহলে কিছুটা হলেও কটনের চাহিদা মেটানো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন