News71.com
 Bangladesh
 23 Feb 18, 09:25 AM
 134           
 0
 23 Feb 18, 09:25 AM

নির্মাণ হচ্ছে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের আবাসিক কমপ্লেক্স।

নির্মাণ হচ্ছে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের আবাসিক কমপ্লেক্স।

নিউজ ডেস্কঃ ১২ হাজার কোটি টাকার কাজ বাস্তবায়ন করছে জানিয়েয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সারাদেশের উন্নয়নের পাশাপাশি ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য আবাসিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।আজ শুক্রবার দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে এলজিইডি রাজশাহী বিভাগের সব উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, দেশে মোট ৩৬৮টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করছে এলজিইডি। এরই ধারাবাহিকতায় বগুড়াতেও ১২টি কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় কাজগুলো চলছে। আমরা শুধু কাজগুলো বাস্তবায়ন করছি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করেছে। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। তাদের কারণে বাংলাদেশের নামে একটি রাষ্ট্র পেয়েছে এ দেশের মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন