News71.com
 Bangladesh
 23 Feb 18, 09:26 AM
 147           
 0
 23 Feb 18, 09:26 AM

অযোগ্য বিবেচিত হলে খালেদা জিয়াকে বাদ দিয়েই নির্বাচন হবে ।।মাহবুব-উল-আলম হানিফ  

অযোগ্য বিবেচিত হলে খালেদা জিয়াকে বাদ দিয়েই নির্বাচন হবে ।।মাহবুব-উল-আলম হানিফ   

নিউজ ডেস্কঃ খালেদা জিয়াকে বাদ দিয়ে আগামী নির্বাচন হবে না, এসব যারা বলছেন তাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে। খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে।আজ শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় আন্দোলন সংগ্রাম করেও খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, খালেদা জিয়া ইতোমধ্যেই এতিমদের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত হয়েছেন। দণ্ড স্থগিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে খালেদা জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভবনা খুবই কম। আইনি প্রক্রিয়া ছাড়া এ নির্বাচনে যাওয়ার সুযোগ নেই তার। বিএনপি এ বিপর্যয়ের মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নেতাকর্মীদের চাঙ্গা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন