News71.com
 Bangladesh
 24 Feb 18, 06:22 AM
 257           
 0
 24 Feb 18, 06:22 AM

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়াতে হবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়াতে হবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার উন্নয়নে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখানে বাঙলা ভাষা শেখার ব্যবস্থা থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। বাঙলা ভাষা ও সাহিত্য পড়ানোর ব্যবস্থা করতে হবে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দাওয়াত কার্ডও এখন ইংরেজিতে লেখা হয়।এটা কেন লিখতে হবে? ইংরেজি ভাষাভাষীর জন্য সেটা হতে পারে।তবে আমাদের দেশে বিয়ের কার্ড কেন ইংরেজি ভাষায় লিখতে হবে? এর মধ্যে তো কোনো আলাদা মর্যাদা নেই।তথ্য-প্রযুক্তির এই যুগে অন্য ভাষাও শিখতে হবে। আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ বাড়াতে এটা জরুরি।এই সময়ে যে যত বেশি ভাষা শিখতে পারে তার জন্য তত ভালো। তবে সবার আগে ভালোভাবে বাঙলা ভাষা শেখাটা জরুরি। আগে যারা ইংরেজি শিখতো না তারা এখন এ ভাষা শিখতে আগ্রহ দেখাচ্ছে।বাংলাকে প্রাধান্য দিয়ে সেক্ষেত্রে আমরা অন্য ভাষার চর্চা করবো।ইংরেজি ভাষার অনেক শব্দও তো আমরা বাংলা ভাষায় গ্রহণ করেছি।ইংরেজি ও বাঙলা ভাষার সংমিশ্রণে ভাষার বিকৃতিকারীদেরও সমালোচনা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন