News71.com
 Bangladesh
 24 Feb 18, 09:10 AM
 136           
 0
 24 Feb 18, 09:10 AM

বিএনপি ক্ষমতায় এলে ফের জঙ্গিবাদের উত্থান ঘটবে।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  

বিএনপি ক্ষমতায় এলে ফের জঙ্গিবাদের উত্থান ঘটবে।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম   

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনে জয় পেয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশে ফের জঙ্গিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কি.মি. দূরে কাজীপুর উপজেলার মেঘাই হার্ড-পয়েন্টে পানি উন্নয়ন বিভাগের নদী শাসন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যার কোনও বিকল্প নেই।শেখ হাসিনার সরকার উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছে তা ধরে রাখতে না পারলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।বিএনপি এবং তাদের সহযোগীরা দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেজন্য দলীয় নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।শুধু তাই নয়, আগামী ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন