News71.com
 Bangladesh
 24 Feb 18, 09:11 AM
 140           
 0
 24 Feb 18, 09:11 AM

বিদেশের পুলিশ বাংলাদেশকে অনুসরণ করে।।আইজিপি জাবেদ পাটোয়ারী

বিদেশের পুলিশ বাংলাদেশকে অনুসরণ করে।।আইজিপি জাবেদ পাটোয়ারী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পৃথিবীতে বাংলাদেশ এখন রোল মডেল।এখন বিদেশ সফরে গেলে বিদেশের পুলিশ জানতে চায় তোমরা কীভাবে এত দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদ রুখে দিয়েছ।বিদেশের পুলিশ বাংলাদেশকে জঙ্গি দমনে অনুসরণ করে।আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় নগরের রিকাবীবাজারস্থ পুলিশলাইন মাঠে সিলেট জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আইজিপি আরও বলেন, আমরা এখন চাই জনতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সমাজের অভিশাপ মাদককেও দেশ থেকে নির্মূল করতে। এজন্য পরিবার থেকেই মাদক নির্মূলে কাজ করতে হবে। আমরা ২০১৩-১৪ সালে যেভাবে জঙ্গিবাদ নির্মূল করেছি তেমনিভাবে মাদককেও নির্মূল করব।সিলেটের ডিআইজি মো. কামরুল আহসানের সভাপতিত্বে ও জেলার অতিরিক্ত সুপার মো. আক্তারুজ্জামান বসুনিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন