News71.com
 Bangladesh
 24 Feb 18, 09:25 AM
 185           
 0
 24 Feb 18, 09:25 AM

ইউজিসি প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী।

ইউজিসি প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী।

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন শিক্ষার্থী।আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই পুরস্কার বিতরণ করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করবেন।আজ শনিবার ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন কৃতী শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। ২০১৫ সালের জন্য ১২৪ জন এবং ২০১৬ সালের জন্য ১৪১ শিক্ষার্থী এ পদকে ভূষিত হবেন।ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন