
নিউজ ডেস্কঃ নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় পক্সি দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রসহ সাত যুবককে আটক করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে নীলফামারী পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।নীলফামারী সদর থানা পুলিশের ওসি বাবুল আকতার বলেন,আজ শনিবার বিকেলে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল।ওই পরীক্ষায় ৮৮৯ জন অংশগ্রহণ করে।এ সময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ায় ওই সাতজনকে আটক করা হয়।তাদের মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, দু’জন নীলফামারী সরকারি কলেজের এবং একজন রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী।আটক সাতজনকে পরীক্ষা কেন্দ্র থেকে থানায় আনা হয়েছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।