
নিউজ ডেস্কঃ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আগামী ৩ মার্চের সমাবেশ সফল করার জন্য পার্টির পলিটব্যুরো সদস্যদের আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।আজ শনিবার পার্টি কার্যালয়ে পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩ মার্চের সমাবেশের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় এ আহ্বান জানানো হয়। সমাবেশ উপলক্ষে সারাদেশের জেলা-উপজেলা হাটসভা-পথসভায় প্রচারপত্র-মিছিলের কর্মসূচি পালিত হচ্ছে। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সমাবেশ সফলে গৃহীত কর্মসূচি ও বিভিন্ন উপকমিটির কাজের বর্ণনা করেন।সভায় অন্যান্যদের মধ্যে পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিকপ্রমুখ উপস্থিত ছিলেন।