News71.com
 Bangladesh
 25 Feb 18, 10:23 AM
 207           
 0
 25 Feb 18, 10:23 AM

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জন্য ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী।  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জন্য ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী।   

নিউজ ডেস্কঃ ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। তারা হলেন- ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।আজ তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ঢাকার নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী এ তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। তারা নিজের চোখে রোহিঙ্গাদের দুর্দশা দেখবেন এবং বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যে ব্যাপক মাত্রায় নির্যাতন হয়েছে সে বিষয়ে জানবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন