News71.com
 Bangladesh
 25 Feb 18, 12:34 PM
 299           
 0
 25 Feb 18, 12:34 PM

স্মরনকালের ভয়াবহতম মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানি বাসী।।

স্মরনকালের ভয়াবহতম মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানি বাসী।।

মিথুন কুমার: বাংলায় প্রচলিত একটি প্রবাদ আছে ঢাকায় টাকা উড়ে, কিন্তু বর্তমানে প্রবাদটি একদম বেমানান।ঢাকায় এখন মশা উড়ে।যেখানে যাবেন সেখানে মশা।ঢাকায় মশা কাছ থেকে কোথাও কোন ছাড় নেই।মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী।এমন কোনো এলাকা বোধহয় খুঁজে পাওয়া যাবে না, যেখানে মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ নয়।বাসাবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত সর্বত্রই মশার উপদ্রব।কয়েল জ্বালিয়ে, ওষুধ ছিটিয়ে, মশারি টাঙিয়ে মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন রাজধানীর বাসিন্দারা।অনেক এলাকায় এক দুই দিন পর পর মশা মারা কামান দিয়ে স্প্রে করে যাচ্ছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না।দিনে বাচ্চাদের মশারি টাঙিয়ে ঘুম পাড়াতে হচ্ছে।ছাত্র ছাত্রীদের পড়াশুনার ভীষণ ক্ষতি হচ্ছে।অফিস আদালতে মন দিয়ে কেউ কোন কাজ করতে পারছে না সারাক্ষণ মশায় কামড়াছে।এমন কি মশার কারণে বিমানবন্দরের বিমান চলাচল ও ব্যাহত হচ্ছে।এ বছর মশা খাতে কোটি কোটি টাকা খরচ হলেও মশা কমছে না।আর বর্তমানের ভয়াবহ এ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত দুই সিটি কর্পোরেশনেরও কোনো খেয়াল নেই। এ কারণে ক্ষুব্ধ নগরবাসী। যে কোনো সময় তারা রাজপথে নামতে পারেন এই মশার জন্য এমন টাই মানুষের মুখের ভাষা।

মিরপুর এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম সবুজ নিউজ ৭১ কে বলেন, কিছুদিন ধরে এ এলাকায় মশার উপদ্রব এত বেড়েছে যে, বাসায় থাকাই দুষ্কর। রুমের ভেতর কয়েল বা স্প্রে ব্যবহার করে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া গেলেও খাওয়া বা বাথরুম করার সময় মশার কামড়ে অতিষ্ঠ হতে হচ্ছে।রাতে ঠিক মতো ঘুম পড়তেও পারছি না।কানের কাছে মশার বোঁ বোঁ শব্দ ছাড়া মশার কামড় তো আছেই।তিনি আরও বলেন সকালে ঘুম থেকে উঠে দেখছি সারা শরীর মশার কামড়ে ফুলে লাল হয়ে যাচ্ছে।কোন ভাবেই মশা থেকে রক্ষা পাচ্ছি না।অন্য দিকে মগবাজার এলাকার পাপ্পু নিউজ ৭১ কে বলেন, এই এলাকায় সিটি কর্পোরেশন অনেক দিন মশার ওষুধ ছিটায় না।স্বাভাবিক সময় মশার কয়েল বা স্প্রে করলে মশা নিয়ন্ত্রণে আসছে না। কিন্তু মশার প্রজনন মৌসুমে কয়েল জ্বালিয়ে বা স্প্রে করেও মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। প্রায় এক মাস ধরে আমরা মশার উপদ্রবের মধ্যে আছি। কিন্তু সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। খাল ও ডোবা-নালাগুলো পরিষ্কার করে দিলে মশার উপদ্রব থেকে কিছুটা হলেও নিস্তার পেতাম।

রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মশা নিধন ঢাকা সিটি করপোরেশনের দায়িত্ব হলেও তাদের অবহেলার শিকার হচ্ছে রাজধানীর প্রায় সোয়া কোটি মানুষ। রাজধানীর নর্দমা ও জলাশয়গুলো মশা উৎপাদনের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। মশা নিধনে প্রয়োজনীয় বরাদ্দ থাকলেও তা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পকেট স্ফীতিতেই শুধু অবদান রাখছে এমন অভিযোগ কম নয়। এ অপকর্ম নগরবাসীর জীবনে সৃষ্টি করছে বিড়ম্বনা।রাজধানীর প্রতিটি এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ তারা মশা নিধনে কোনো স্প্রে ম্যানের দেখা পেয়েছেন এটি এক বিরল ব্যাপার। মশা নিধনে যে ওষুধ কেনা হয় তার মান নিয়েও প্রশ্ন কম নয়।তাই সরকারে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষকে মশার হাত থেকে রক্ষা করে ও নগরবাসীদের সুস্থ সুন্দর জীবন উপভোগে ব্যবস্থা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন