News71.com
 Bangladesh
 25 Feb 18, 06:21 AM
 156           
 0
 25 Feb 18, 06:21 AM

ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।।আইনমন্ত্রী আনিসুল হক

ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।।আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্কঃ ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়দের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং দেশব্যাপী আলোচনায় রয়েছে যে, দেশে ঋণ খেলাপি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এ বিষয়ে কোনো ছাড়া দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থ আত্মসাৎকারী কাউকে ছাড় দেবেন না। অনেক পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে, দেশবাসীকে জানাতে চাই, যারা জনগণের অর্থ লুট করে তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন