
মিথুন কুমারঃ ফাল্গুনের শুরুতেই রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা বাড়তে থাকে। দিনে দিনে উত্তপ্ত হয়ে ওঠেছে ঢাকার চারিপাশের পরিবেশ।একইসঙ্গে যোগ হয় ধুলোবালি।অস্থির হয়ে উঠে রাজধানী ঢাকার বাসিন্দারা।টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় সারা দেশের ঢাকাসহ সারা দেশের রাস্তাঘাটে থাকে ধুলোবালির আনন্দ মিছিল। ধুলাবালিতে নাজেহাল হয় সাধারণ মানুষ।ঘর থেকে বের হলে মুখে মাস্ক দিয়ে চলতে হয় ধুলাবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তপ্ত ফাগুনে পাতা ঝরে গিয়ে গাছগুলো প্রায় নেড়া হয়ে গেছে।রাস্তাঘটে বিভিন্ন পার্ক বা লেকের পাশে গাছগুলোর অবশিষ্ট পাতার আড়াল দিয়ে নিরভেজাল রোদে পড়ে গায়ে।মধ্য ফাগুনে অতিষ্ট নগরবাসী একটু বৃষ্টি প্রত্যাশা করছিলো। অবশেষে আজ সোমবার ভোরে ঝরল সেই প্রত্যাশিত বৃষ্টি। কিছুটা হলেও ধুলাবালির হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকাসহ সারা দেশের মানুষ। উত্তপ্ত হয়ে ওঠা ঢাকার চারিপাশের পরিবেশ একটু হলেও শীতল হয়েছে বসন্তের ভোরের হালকা বৃষ্টিতে।বৃষ্টির জলে নেতিয়ে পড়া গাছগুলো একটু হলেও সবল হয়ে উঠছে।গাছে গাছে দেখা দিয়েছে সবুজের সমারোহ।
আমগাছের মুকুলগুলোও রাতের বৃষ্টির জলে পেয়ে যেন নতুন জীবন ফিরে পেয়েছে। বনানী আবাসিক এলাকার ভেতরে বেশ কয়েকটি আমগাছে মুকুলের ছড়াছড়িও দেখা গেলোও। আমের মুকুলের দিকে তাকালে মনে হচ্ছে ধুলোবালি ধুয়ে মুকুলগুলো কেমন সতেজ হয়ে উঠেছে আজ।কিছুটা হলেও পরিবেশ ফিরেছে চিরো চেনা সবুজ রুপে।রাস্তাঘটে বা আশেপাশের গাছ গুলার দিকে তাকালে মনে হচ্ছে গাছ গুলা যেন প্রান ফিয়ে পেয়েছে ফাল্গুনেও বসন্তের ভোরের মধুর বৃষ্টিতে।