News71.com
 Bangladesh
 26 Feb 18, 11:55 AM
 203           
 0
 26 Feb 18, 11:55 AM

রাখাইনে গনহত্যার দায়ে অং সান সু চি’র বিচার আন্তর্জাতিক আদালতেই দাবি নোবেলজয়ী ৩ নারীর।

রাখাইনে গনহত্যার দায়ে অং সান সু চি’র বিচার আন্তর্জাতিক আদালতেই দাবি নোবেলজয়ী ৩ নারীর।


নিউজ ডেস্কঃ রাখাইনে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর জন্য অং সান সু চি’কে দায়ী করে বিষয়টি আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী।আজ সোমবার দুপুর ১২টায় কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা ওই নোবেলজয়ীরা।বৈঠক শেষে নোবেলজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান, যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার ও ইরানের শিরিন এবাদি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে যান।

এসময় তারা রোহিঙ্গাদের ফেলা আসা অতীত সম্পর্কে খোঁজ-খবর নেন।গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও কান্নাজড়িত কণ্ঠে রাখাইনে গণহত্যার বিচারের দাবি জানান।বাংলাদেশের মানবিকতা প্রসংশা করে সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।আগামীকাল মঙ্গলবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে নোবেলজয়ী তিন নারীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন