News71.com
 Bangladesh
 27 Feb 18, 12:06 PM
 179           
 0
 27 Feb 18, 12:06 PM

রাজধানীতে রাজন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড।।

রাজধানীতে রাজন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কাপ্তানবাজারের ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরেফিন আবেদীন খান রাজন হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, মোস্তাফিজুর রহামান, জাহাঙ্গীর হোসেন জয় ও আলমগীর ঢালী।মামলা সূত্রে জানা গেছে, নিহত রাজন রাজধানীর গুলিস্থানের কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেটের বিক্রম পাওয়ার এনার্জি বাল্ব বিপণনকারী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামি মুস্তাফিজ ও জাহাঙ্গীর ছিলেন তার দোকানের কর্মচারী। বিভিন্ন সময় আসামিরা রাজনের ব্যবসা থেকে ৬৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। পরে আসামিরা পরিকল্পিতভাবে রাজনকে কেরানীগঞ্জে জমি দেখানোর কথা বলে নিয়ে গিয়ে ২০১৫ সালের ১৩ অক্টোবর হত্যা করেন। হত্যার পর লাশ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবায় ফেলে দেয়। হত্যার পরদিন পুলিশ ওই ডোবা থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই বছর ১৬ অক্টোবর নিহতের মা হোসনে আরা বেগম কেরানীগঞ্জ থানায় মামলা করেন। পরে আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন