News71.com
 Bangladesh
 27 Feb 18, 10:41 AM
 140           
 0
 27 Feb 18, 10:41 AM

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ঝাং জুওকে নিয়োগ দিয়েছে চীন।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ঝাং জুওকে নিয়োগ দিয়েছে চীন।

 নিউজ ডেস্কঃ বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ঝাং জুওকে নিয়োগ দিয়েছে চীন।এরআগে, দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মা মিংকিয়াং।কূটনৈতিক সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, গত ১২ ফেব্রুয়ারি নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাং জুও বাংলাদেশে আসেন। পরবর্তী গত ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি লেটার অব ক্রেডেনশিয়ালের কপি উপস্থাপন করেছেন। বর্তমানে সেটি রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। এদিকে, আগের রাষ্ট্রদূত মা মিংকিয়াং ২০১৭ সালের ডিসেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত রাষ্ট্রদূতদের এক সম্মেলন যোগদানের উদ্দেশে ঢাকা ছেড়ে গেলেও তিনি আর ফেরেননি।ফলে তার বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়ে ওঠেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন