News71.com
 Bangladesh
 27 Feb 18, 06:06 AM
 140           
 0
 27 Feb 18, 06:06 AM

একনেকে ১৭ হাজার ৯৮৭ কোটি টাকার ১৫টি প্রকল্পের অনুমোদন।  

একনেকে ১৭ হাজার ৯৮৭ কোটি টাকার ১৫টি প্রকল্পের অনুমোদন।   

নিউজ ডেস্কঃ ১৭ হাজার ৯৮৭ কোটি টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একনেক সভায় অনুমোদিত ১৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৯৮৭ কোটি টাকা। এসব প্রকল্পের আওতায় দেশের পূর্বাঞ্চলের ৩৫ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পাঁচ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয় করবে সরকার।পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।এর মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পূর্বাঞ্চলে সঞ্চালন লাইন ঠিক করতে হবে। নিশ্চিতভাবে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্যই প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে।অনেক সময় বেশি লোড পড়লে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এসব ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যেই অবকাঠামোগত উন্নয়ন করা হবে।প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার ৪০০ কেভি সঞ্চালন লাইন ও ১৭৫ কিলোমিটার ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এছাড়া ৪০০ কেভি’র দু’টি সাবস্টেশন ও ২৩০ কেভি’র দু’টি সাব স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ৮৬ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি এক লাখ ১৫ হাজার ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন