
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফরকালে নগরী ও জেলায় সম্পন্ন হওয়া ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন ও সম্প্রতি শুরু হওয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)-এর সম্মেলনে এবং বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জনসভায় বক্তৃতার পূর্বে প্রধানমন্ত্রী ইতোমধ্যে শেষ হওয়া ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন ও সম্প্রতি শুরু হওয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত ৯ বছরে এই ৪৭টি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও শেষ করেছে খুলনায়।খুলনা সড়ক ও জনপথ (সওজ), গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), এলজিইডি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ রেলওয়ে, জেলা ক্রীড়া পরিষদ, জেলা পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা ওয়াসা গত ৯ বছরে এই ৪৭টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। সব কয়টি বিভাগ নতুন ৫২টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্পের মধ্যে বেশকিছু প্রকল্পের কাজ এ বছরই ইতোমধ্যে শুরু হয়েছে।