News71.com
 Bangladesh
 28 Feb 18, 12:55 PM
 134           
 0
 28 Feb 18, 12:55 PM

বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় নরওয়ে-সুইডেন।

বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় নরওয়ে-সুইডেন।


নিউজ ডেস্কঃ অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন চান ঢাকায় নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করে এ কথা বলেন তারা।মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক হয়। দুই রাষ্ট্রদূত (ইনক্লুসিভ) অংশগ্রহণমূলক নির্বাচন চান। সব দলের অংশগ্রহণে যাতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় সে প্রত্যাশা জানিয়েছেন তারা।


সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। তিনি বলেন, নির্বাচনের সব বিষয়ে আলোচনা হয়েছে। আশ করছি, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।দেশের বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না জানতে চাইলে নরওয়ের রাষ্ট্রদূত জানান, ঠিক মতো কাজ করা গেলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার বলেন, আগামী নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের পর গত মার্চে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন