News71.com
 Bangladesh
 28 Feb 18, 10:10 AM
 109           
 0
 28 Feb 18, 10:10 AM

উত্তরাঞ্চলের ১১ জেলার সাথে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ।

উত্তরাঞ্চলের ১১ জেলার সাথে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ।

নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের ১১ জেলায় ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে আজ সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলা এবং বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিষদের জরুরি সভা শেষে এই ঘোষণা দেয়া হয়। এর আগে সোমবার রাত থেকে বগুড়া থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ ছিল। বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন