News71.com
 Bangladesh
 28 Feb 18, 10:19 AM
 115           
 0
 28 Feb 18, 10:19 AM

মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সৌর জোটের (ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারত সফরে যাচ্ছেন।দিল্লিতে ১১ মার্চের ওই সামিটে রাষ্ট্রপতি আবদুল হামিদই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।সামিটে যোগ দেওয়ার জন্য কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ে অন্য একটি দ্বিপাক্ষিক সফর নিয়ে ব্যস্ত থাকবেন বলে ভারতে যেতে পারছেন না। তাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।তিনি ওই সামিটের দুদিন আগে, ৯ মার্চ ভারতে গিয়ে পৌঁছাবেন। তবে সরাসরি দিল্লিতে নয়,তিনি প্রথমে যাবেন উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি হয়ে।এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন আবদুল হামিদ।তার এবারের সফর অবশ্য ঠিক দ্বিপাক্ষিক নয় বরং ভারত ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সৌর জোটের শীর্ষ সম্মেলনে সামিল হতেই তিনি দিল্লিতে যাচ্ছেন।ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আইএসএ নামে ওই জোটের শীর্ষ সম্মেলটি অনুষ্ঠিত হবে দিল্লির রাষ্ট্রপতি ভবনে, আগামী ১১ মার্চ (রবিবার)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন