News71.com
 Bangladesh
 28 Feb 18, 01:37 AM
 103           
 0
 28 Feb 18, 01:37 AM

দুবাই ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করবে।।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার  

দুবাই ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করবে।।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার   

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করবে।এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকাকে চিঠিও দিয়েছেন।বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব পরিমণ্ডলে নিরাপদ সুশৃঙ্খল ও নিরাপদ অভিবাসন বিষয়ক আন্তঃসরকার আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রতিমন্ত্রী।


শাহরিয়ার আলম বলেন, বিশ্বে বাংলাদেশের এক কোটি অভিবাসী রয়েছেন তারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করে চলেছেন।এ অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে।জাতিসংঘে বাংলাদেশ এ বিষয়ে নীতিমালা তৈরি করতে সবচেয়ে সোচ্চার।সৌদি আরব, মালয়েশিয়া, ওমানে অভিবাসীদের বিষয়ে যে সংকট ছিল, তার সমাধান হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মিত অভিবাসন বলে কিছু নেই, ফ্রি-ভিসা বলে কিছু নেই।দালাল চক্র মিথ্যা বলে এমন ভিসা দিয়ে সংকট সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাতে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন, ধাপে ধাপে তারা বাংলাদেশ থেকে কিছু নারী ও পুরুষ গৃহকর্মী নেবেন। কিছু চিকিৎসক ও প্রকৌশলীও নেবেন। আর যারা আছে, তারা কাজের অনুমতিপত্র বা আকামা পরিবর্তন করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন