News71.com
 Bangladesh
 28 Feb 18, 06:36 AM
 143           
 0
 28 Feb 18, 06:36 AM

যুক্তরাষ্ট্রের কারণে ডব্লিউটিও অকার্যকর হতে চলছে ।। বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কারণে ডব্লিউটিও অকার্যকর হতে চলছে ।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। এ কারণে ডব্লিউটিও আজ অকার্যকর হতে চলেছে।আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচই হাইরোয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, কিয়ামত পর্যন্ত শর্ত পূরণ করে গেলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে না। আমরা এ সুবিধা চাইও না।

বাণিজ্যমন্ত্রী বলেন,অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। এ অবস্থায় জিএসপি সুবিধার প্রয়োজন নেই। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অল্প পণ্যে এ সুবিধা দিতো। তাই নতুন করে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা চাইবো না, প্রত্যাশাও করি না।উন্নয়নশীল দেশ হওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন দেশ আমাদের জিএসপি প্লাস দেবে। এ বিষয়ে সেসব দেশের সঙ্গে আলোচনা চলছে।জাপান অস্ত্র ও হ্যান্ডস গ্লোভ ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উত্তরোত্তর বাড়ছে। আশা করি অল্পদিনের মধ্যেই জাপানেও ২ বিলিয়ন ডলার রফতানি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন