News71.com
 Bangladesh
 28 Feb 18, 10:56 AM
 163           
 0
 28 Feb 18, 10:56 AM

উচ্চ আদালতেও খালেদার সাজা বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল  

উচ্চ আদালতেও খালেদার সাজা বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল   

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সাজা হাইকোর্টের আপিলের রায়েও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাদের ব্যর্থতার দায় আমাদের (রাষ্ট্রপক্ষ) ওপর চাপিয়ে দিচ্ছেন, এটা দুঃখজনক।

রাষ্ট্রের প্রধান এই আইনজীবী বলেন, খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। আইনি যুক্তিতে কথা বলেছি।খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতা কী ছিল তা জানতে চাইলে তিনি বলেন, এতিমের টাকা তারা আত্মসাৎ করেছেন এই কথা শুনলেই খালেদা জিয়ার আইনজীবীরা ক্ষেপে যান। আইনজীবীদের পেশাগত জায়গা থেকে তারা এটা করতে পারেন না।আদালতে খালেদা জিয়ার জামিন শুনানিতে তার আইনজীবীরা বক্তব্য (শুনানি) দিয়েছেন, আমরাও দিয়েছি। এখন আদালত মনে করলে তাকে জামিন দিতেও পারেন। তবে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।অন্য এক প্রসঙ্গে মাহবুবে আলম আরও বলেন, আমাদের রাষ্ট্রপক্ষের একটি ব্যর্থতা রয়েছে। তা হলো, ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী দেশে অরাজকতা সৃষ্টির মামলাগুলোয় আমরা এখনো একটিরও বিচার শেষ করতে পারিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন