News71.com
 Bangladesh
 28 Feb 18, 11:01 AM
 154           
 0
 28 Feb 18, 11:01 AM

বিরোধীদের সহযোগিতার কারনেই বর্তমান সময়ে দেশের বেশি উন্নয়ন হয়েছে।। সংসদে রওশন এরশাদ  

বিরোধীদের সহযোগিতার কারনেই বর্তমান সময়ে দেশের বেশি উন্নয়ন হয়েছে।। সংসদে রওশন এরশাদ   

নিউজ ডেস্কঃ সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বিরোধীদলের সর্বাত্মক সহযোগিতার ফলে অতীতের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন অনেক বেশি হয়েছে। আজ বুধবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনি বক্তব্যে এ কথা বলেন তিনি। রওশন এরশাদ বলেন, অতীতের যে কোনো সংসদের চেয়ে জাতীয় উন্নয়নে বর্তমান জাতীয় সংসদ অধিক বেশি কার্যকর ভূমিকা রেখেছে। অতীতের সব সংসদে বিরোধীদল ফাইল ছোঁড়া-ছুড়ি, অসংসদীয় বক্তব্য প্রদান, অকারণে বারবার ওয়াক আউট, লাগাতার সংসদ বর্জনের মতো অনেক ঘটনা ঘটেছে। অথচ এবারের সংসদে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে এটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পেরেছে।

রওশন এরশাদ বলেন, বর্তমানে জনগণ অনেক শান্তিতে রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা, ব্যাংকিং খাত, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিসহ আরো কিছু সমস্য সমাধানের ওপর গুরুত্বারোপ করতে হবে।দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বেকার রয়েছে।এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদের কাজ নেই বলে দেশে মাদকের বিস্তার ঘটেছে।তিনি পদ্মা সেতু নির্মাণকে দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মাইলফলক বলে উল্লেখ করেন।তবে এ খাতে বারবার বরাদ্দ বৃদ্ধি করার বিষয়টির তিনি সমালোচনা করেন। শিক্ষা খাতের বর্তমান অবস্থা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন