
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ মার্চ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।আজ বুধবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ মার্চ থেকে ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।এরমধ্যে রয়েছে দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ, সাজসজ্জা, মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, র্যা লি, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রকাশসহ বর্ণাঢ্য নানা কর্মসূচি।একাত্তরের ৭ মার্চ দেওয়া বঙ্গবন্ধুর ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার মৌলিক দলিল হিসেবে মনে করা হয়। গত বছরের ৩১ অক্টোবর ঐতিহাসিক এ ভাষণকে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে ইউনেস্কো।