News71.com
 Bangladesh
 01 Mar 18, 10:49 AM
 157           
 0
 01 Mar 18, 10:49 AM

আফ্রিকার মালিতে আইইডি বিস্ফোরণ ।। ৪ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার মালিতে আইইডি বিস্ফোরণ ।। ৪ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

নিউজ ডেস্কঃ আফ্রিকার মালিতে দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।এছাড়া এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন।গতকাল বুধবার দিনগত রাত পোনে ১টার দিকে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন