News71.com
 Bangladesh
 01 Mar 18, 06:43 AM
 109           
 0
 01 Mar 18, 06:43 AM

শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে গত এক মাসে খাদ্যের দাম বেড়েছে ১.১ শতাংশ।।  

শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে গত এক মাসে খাদ্যের দাম বেড়েছে ১.১ শতাংশ।।   

নিউজ ডেস্কঃ শুধু বাংলাদেশ নয় গত এক মাস আগের তুলনায় ফেব্রুয়ারি মাসে বিশ্বে খাদ্য পণ্যের দাম ১.১ শতাংশ বেড়েছে।অবশ্য গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এই দাম ২.৭ শতাংশ কম।জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা-এফএও এই তথ্য জানিয়েছে।জাতিসংঘের সংস্থা এফএও’র ফুড প্রাইস ইনডেক্স প্রতিমাসে খাদ্য শস্য, তেল বীজ, দুগ্ধ পণ্য, মাংস, চিনির মূল্য পরিবর্তন নির্দেশ করে।ফেব্রুয়ারি মাসে এসব পণ্যের মূল্যের গড় দাঁড়িয়েছে ১৭০.৮ শতাংশ।চলতি বছরের জানুয়ারি থেকে এই গড় ১.১ শতাংশ বেশি। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, এই সময়ে ভোজ্য তেলের দাম কম থাকায় প্রধান খাদ্য শস্য ও দুগ্ধ পণ্যের বাজারে ভারসাম্য রাখা গেছে।বিশ্ব খাদ্য সংস্থা বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে খাদ্য পণ্যের দাম ২.৭ শতাংশ কম ছিল।তাদের মতে কৃষিজাত পণ্যের বাজার চরম পরিবর্তনশীল সময় পার করেছে। আশা করা হচ্ছে পরবর্তী দশকে তা স্থিতিশীল থাকবে।এফএও’র হিসাবে ২০১৭ সালে বৈশ্বিক খাদ্যশস্যের উৎপাদন রেকর্ড সর্বোচ্চ পরিমাণ বেড়ে ২.৬৪২ বিলিয়ন টনে পৌঁছাবে। চলতি বছরে বিশ্বে ৭৪৪ মিলিয়ন টন গম উৎপাদন হবে বলে আশা করছে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন