News71.com
 Bangladesh
 02 Mar 18, 01:23 AM
 417           
 0
 02 Mar 18, 01:23 AM

বিএনপির অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।। ইসি সচিব

বিএনপির অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।। ইসি সচিব

 

নিউজ ডেস্কঃ বিএনপির অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।বিভিন্ন জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে ভোট চাওয়ার বিষয়টিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করে কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।এই চিঠির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিভিন্ন জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী নৌকার পক্ষে ভোট চাওয়ার বিষয়টিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করে কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।এ বিষয়ে ইসি’র পর্যবেক্ষণ কী জানতে চাইলে কমিশনের সচিব বলেন,আমরা আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি পাইনি।ডাকযোগে চিঠি পেয়েছি গতকাল বুধবার সন্ধ্যায়।নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নির্বাচন কমিশন বলেছে যে, আইনে যেটা আছে- সেটা অনুসরণ করেই তাদের অভিযোগ নিষ্পত্তি করা হবে।আইনে কী রয়েছে জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনে বলা আছে, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সবকিছু নির্বাচন কমিশনের ওপর বর্তায়।তফসিল ঘোষণার আগে এ বিষয়ে করণীয় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা দরখাস্তটি কেবল পেলাম।বিষয়গুলো আরও খতিয়ে দেখার পর বলতে পারবো।বিএনপির চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কমিশনের যেন একটা ভূমিকা থাকে, সে ব্যাপারে ইসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন