
নিউজ ডেস্কঃ বাংলাদেশি যাত্রীদের জন্য অস্ট্রেলিয়া যেতে সর্বনিম্ন ভাড়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনস এয়ার এশিয়া। ঢাকা-কুয়ালালামপুর-সিডনি এবং ঢাকা-কুয়ালালামপুর-মেলবোর্ন রুটের জন্য এ ভাড়া প্রযোজ্য হবে।এয়ার এশিয়ার বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিসেস (টাস) জানিয়েছে, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গমনেচ্ছু শিক্ষার্থী এবং মধ্য আয়ের যাত্রীরা কম খরচে ভ্রমণের এই সুবিধা নিতে পারবেন।
ঢাকা-কুয়ালালামপুর-সিডনির একমুখী সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৩১ হাজার ৯০০ টাকা। আর ঢাকা-কুয়ালালামপুর-সিডনি-ঢাকা রুটের রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৯০০ টাকা। অন্যদিকে ঢাকা-কুয়ালালামপুর-মেলবোর্ন একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৬০০ টাকা। আর ঢাকা-কুয়ালালামপুর-মেলবোর্ন-ঢাকা রুটের রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ভাড়া ৫৮ হাজার ৬০০ টাকা ধরা হয়েছে।এ প্রসঙ্গে বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ মামুন বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গমনেচ্ছু শিক্ষার্থী এবং সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। এতে দুদেশের মধ্যে যাত্রীদের ভ্রমণ বাড়বে এবং শিক্ষা ও ব্যবসা প্রসারে উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখবে।