News71.com
 Bangladesh
 02 Mar 18, 10:18 AM
 359           
 0
 02 Mar 18, 10:18 AM

চলতি বছরের প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ।।

চলতি বছরের প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ।।

নিউজ ডেস্কঃ চলতি বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ।চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। আবার চলতি বছরের জানুয়ারির চেয়ে কিছুটা কমে গেছে ফেব্রুয়ারিতে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স কমে দাঁড়ায় মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে অক্টোবরে রেমিটেন্স বেড়ে হয় ১১৫ কোটি ৯০ লাখ ডলার। আর নভেম্বরে তা আরও বেড়ে হয়েছে ১২১ কোটি ৪৭ লাখ ডলার। ডিসেম্বর মাসে তা কিছুটা কমে ১১৬ কোটি ৭১ লাখ ডলারে নেমে এলেও জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩৮ কোটি ডলারে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে ১১৪ কোটি ৯০ লাখ ডলার। যা গত বছরের একই মাসের চেয়ে ২২ দশমিক ১৩ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল মাত্র ৯৪ কোটি ডলার। এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিটেন্স এসেছে ৯৪৬ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১১ কোটি ১২ লাখ ডলার। সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৬৪ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন