News71.com
 Bangladesh
 02 Mar 18, 06:13 AM
 145           
 0
 02 Mar 18, 06:13 AM

জাতীয় পার্টির মন্ত্রীরা শিগগিরই সরকার থেকে পদত্যাগ করবেন।। জাপা চেয়ারম্যান এরশাদ

জাতীয় পার্টির মন্ত্রীরা শিগগিরই সরকার থেকে পদত্যাগ করবেন।। জাপা চেয়ারম্যান এরশাদ


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমান মন্ত্রিসভায় জাতীয় পার্টির যে তিন মন্ত্রী আছেন, আমিও মন্ত্রীর পদমর্যাদায় আছি, আমরা কিছুদিনের মধ্যেই মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করবো।প্রথমত আমাদের কাউকেই মন্ত্রিসভায় নেওয়া ঠিক হয়নি।এ ব্যাপারে আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি।পদত্যাগ করার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।আজ শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট করার কোনও সম্ভাবনা নেই বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

 

বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট করার কোনই সম্ভাবনা নেই জানিয়ে এরশাদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।তারপরও সরকার চেষ্টা করছে।আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত।তবে বিএনপি এখন নেতৃত্বহীন হয়ে পড়েছে।তাদের দলে নেতৃত্ব দেওয়ার মতো কোনও নেতা নেই।কে নেতৃত্ব দেবে কার নেতৃত্বে নির্বাচন হবে এসব সমস্যা আছে।বিএনপি নির্বাচনে না গেলে তো নির্বাচন বন্ধ হবে না।তাদের না যাওয়ায় কিছুই যায় আসে না।জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি নির্বাচনে যায়, বিএনপি না গেলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিনযোগ্য।তার পরেও আমি জামিন পাইনি।হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি।পৃথিবীর কোনও দেশে কোনও নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি।আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনও নজির নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন