News71.com
 Bangladesh
 02 Mar 18, 10:27 AM
 165           
 0
 02 Mar 18, 10:27 AM

চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাসকে তুলে ধরা সম্ভব।।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাসকে তুলে ধরা সম্ভব।।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী


নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্পীর নিখুঁত চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাসকে তুলে ধরা সম্ভব। আজ শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী শাহ মাইনুল ইসলাম এর স্মরণ ৭১ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।স্পিকার বলেন, এ শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে এবং তরুণ শিল্পীদের এ কাজে উৎসাহিত করবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা আমাদের গৌরবের ধারা বহন করে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।এ চিত্রকর্মের মাধ্যমে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা, ৭৫’র কালো অধ্যায়সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অনেক দূর্লভ বিষয় সহজে তুলে ধরা সম্ভব হয়েছে। তাই এ সকল প্রদর্শিত চিত্রকর্ম বাংলাদেশের নবদিগন্ত উন্মোচনে কার্যকরী ভূমিকা পালন করবে।এ সময় তিনি শিল্পী শাহ মাইনুল ইসলাম এর স্মরণ’৭১ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন এবং শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন