News71.com
 Bangladesh
 02 Mar 18, 10:28 AM
 156           
 0
 02 Mar 18, 10:28 AM

হোলি উৎসব উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র।

হোলি উৎসব উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ’র।


নিউজ ডেস্কঃ দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।পাশাপাশি বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্যরেখায় হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছিরের হাতে তিন প্যাকেট মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।


এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে সাত প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েক মিজান, বিএসএফের চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তীসহ উভয় বাহিনীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন